বোরহানউদ্দিনে বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

গোলাম মাহামুদ শাওন: ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে উদযাপিত হয়েছে বিএনপির “৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৫”। এ উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বিকালে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৪টার দিকে র‍্যালিটি বোরহানউদ্দিন উপজেলা বিএনপির পার্টি অফিসের সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাস স্টান্ডে শেষ হয়। পরবর্তীতে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুবদলের সাবেক সহ-সভাপতি এবং টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত এমপি প্রার্থী মোঃ রবিউল আওয়াল লাভলু।

সভায় বক্তারা বলেন, আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য ও সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আগামীর নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন (ভিপি), সদস্য সচিব মো. নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.