ভোলায় শ্রেষ্ঠ ওসি বোরহানউদ্দিন থানার শাহিন ফকির

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ 

ভোলা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এপ্রিল মাসের সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার
ইনচার্জ বোরহানউদ্দিন থানার ওসি মোঃ শাহিন ফকির (বিপিএম) নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার( ০৭-০৫-২০২৪খ্রিঃ) ভোলা জেলা পুলিশ সুপার, মো: মাহিদুজ্জামান এর সভাপতিত্বে ভোলা জেলা পুলিশের মাসিক কল্যান সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির (বিপিএম) এপ্রিল/২০২৪ মাসের ভোলা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হওয়ায় ভোলা জেলা পুলিশ সুপারের নিকট হতে “বেষ্ট অফিসার ইনচার্জ” এওয়ার্ড ও সনদ গ্রহণ করেন।

উক্ত অর্জনে বোরহানউদ্দিন থানার সকল অফিসার ও ফোর্সসহ অত্র থানাধীন সকল জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির (বিপিএম)।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.